কালবেলা প্রতিবেদক, সাতকানিয়া থেকে
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অবৈধ অস্ত্রের চোরাচালান ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল। ছবি : কালবেলা
বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল। ছবি : কালবেলা

জাতীয় নির্বাচনে অবৈধ অস্ত্রের চোরাচালান ঠেকাতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। তা ছাড়া মিয়ানমারে অভ্যন্তরীণ গ্রুপগুলোর মধ্যে চলমান সংঘর্ষের কারণেও দেশের সীমান্তে সতর্কতা রয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল আহসান।

বিজিবির ১০০তম নবীন রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ (বিজিটিসিএন্ডসি) পেরেড গ্রাউন্ডে ওই অনুষ্ঠান হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবির পূর্ণ প্রস্তুতি রয়েছে। নির্বাচনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে বিজিবি।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন সৈনিকদের উদ্দেশে বলেন, আদেশ ও কর্তব্য পালনে যে কখনও পিছপা হয় না সে-ই প্রকৃত সৈনিক, বীরযোদ্ধা। সততা ও কর্তব্যনিষ্ঠা, আনুগত্য ও নির্ভরযোগ্যতা, বুদ্ধিমত্তা ও কর্মতৎপরতা, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার মাপকাঠি। শৃঙ্খলাই সৈনিকের মূলভিত্তি।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে এ বছর বাহিনীতে সীমান্ত রক্ষার শপথ নিয়েছেন ৩৮ জন নারীসহ ৫৮২ জন নবীন সৈনিক। নবীন সৈনিকদের প্রদর্শিত তেজোদীপ্ত কুচকাওয়াজের উচ্ছ্বসিত প্রশংসা করেন বিজিবির মহাপরিচালক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই বাহিনীর নানা সাফল্য ধরে বিজিবি ডিজি বর্তমান সরকারের আমলে বাহিনীর নানা উন্নয়নের কথা তুলে ধরেন। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবীন সৈনিকদের তিনি বলেন, সবার আগে দেশ, এরপর বাহিনীর স্বার্থ, অতঃপর অধীনস্থ ও সহকর্মীদের স্বার্থ এবং সর্বশেষে নিজের স্বার্থকে বিবেচনায় রেখে সবাইকে কাজ করতে হবে।

বিজিবির চারটি মূলনীতি-‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’-এ উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে বিজিবির ওপর অর্পিত যেকোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালন করে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার সুমহান দায়িত্ব পালনের আহ্বান জানান নবীন সৈনিকদের।

সীমান্তে চোরাচালান রোধসহ পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১০

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১১

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১২

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১৪

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৫

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৮

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

২০
X