কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সময় জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত
শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত

আগামী ২৬ মার্চের আগেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ৭১-রে রাজাকার, আলবদর, আলশামস ছিল ব্যাপক হারে, অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না আসার কারণে সবার বিচার হয়নি। তবে একটি তালিকা প্রণয়নের দাবি দীর্ঘদিনের। ইতোমধ্যে মহান সংসদে আইন পাস হয়েছে। যারা সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, বাড়িঘর পুড়িয়েছে, লুণ্ঠন করেছে, মানুষকে পাশবিক অত্যাচার করেছে, তাদের তালিকা প্রণয়নের জন্য সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান এমপির নেতৃত্বে উপকমিটি হয়েছে। তারা সেসব তালিকা করছেন, তবে সেটা এখনো শেষ হয়নি।

শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, ‘গতকালকেও আমাদের সর্বশেষ মিটিং হয়েছে। আমরা আশা করি, আগামী ২৬ মার্চের পূর্বেই পূর্ণাঙ্গ তালিকা হয়ে যাবে।’

তিনি বলেন, আমরা তালিকা প্রকাশ করেছি। এখন বিভিন্ন এলাকা থেকে আবেদন আসতেছে, যারা নাকি শহীদ বুদ্ধিজীবী। কিন্তু, সবাইকে তো আর বুদ্ধিজীবী ভাবা যায় না। শুধু শহীদ হলেই হবে না, শহীদ তো ৩০ লাখ মানুষ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X