কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সচিব হলেন প্রধানমন্ত্রীর সাবেক এপিএস খাইরুল ইসলাম

মো. খাইরুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. খাইরুল ইসলাম। ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাইরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাকে পদোন্নতি দিয়ে রোববার (২ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি দেওয়ার পর খাইরুলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

খাইরুল ইসলাম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী মহাহিসাবরক্ষক পদে যোগদান করেন।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার, পূর্ত অডিট অধিদপ্তরের উপপরিচালক, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ডেপুটি কন্ট্রোলার জেনারেল (প্রশাসন), আঞ্চলিক অর্থ নিয়ন্ত্রক (সাভার-ক্যান্টনমেন্ট), গণপূর্ত মন্ত্রণালয়ের পরিচালক (অডিট) পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

খাইরুল ইসলাম প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পদেও দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালের শেষের দিকে উপসচিব হিসেবে তিনি স্থানীয় সরকার বিভাগে যোগদান করেন। স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব খাইরুল ইসলাম পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

১০

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

১২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

১৩

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা / ‘এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকি’

১৫

১৬ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, আবেদন অনলাইনে

১৬

রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৬৩

১৭

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু  / সুরতহালে আঘাত বা নির্যাতনের আলামত মেলেনি : এসপি মাসুদ

১৮

ড্রয়ের পর হাতে লেখা ‘নোট’ রেখে ড্রেসিংরুম ছাড়ল ইরান

১৯

হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করল এলজিইডি

২০
X