চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশসেরা স্বীকৃতি পেল চসিক

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদ হস্তান্তর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। ছবি : সৌজন্য
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদ হস্তান্তর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। ছবি : সৌজন্য

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে সেরা হওয়ার স্বীকৃতি পেয়েছে। সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ মোট ১৫টি সূচকের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে এক অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদ হস্তান্তর করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

অনুষ্ঠানটি ছিল ‘সিটি করপোরেশন পরিচালন ব্যবস্থা (গভার্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০–২০৩০’ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার অংশ। এতে সরকারি পর্যায়ে গঠিত কৌশলপত্র স্টিয়ারিং কমিটির ষষ্ঠ সভা ও ‘সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের মূল্যায়নে নির্ধারিত ১৫টি সূচকের ভিত্তিতে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি গভার্ন্যান্স পর্যালোচনা করা হয়। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই মূল্যায়নে প্রথম হয়েছে চসিক।

পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই অর্জন চট্টগ্রামবাসীর। নগরবাসীর আস্থা, কর্মকর্তা-কর্মচারীদের পরিশ্রম এবং সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। আমি এই সফলতা নগরবাসীকে উৎসর্গ করছি। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্ববান ও উৎসাহিত করবে। ইনশাআল্লাহ চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X