কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ

প্রকৌশলী নূর আজিজুর রহমান। ছবি : সংগৃহীত
প্রকৌশলী নূর আজিজুর রহমান। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে প্রেষণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক দুই আদেশে এ পদায়ন করা হয়।

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে আ ফ ম আনোয়ার হোসেন খানকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ও মোহাম্মদ মোর্শেদ আলমকে সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে এসিদের মধ্যে শিরিন আক্তারকে পিআর অ্যান্ড এইচআরডি বিভাগে, জান্নাতুল ফেরদৌসকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে ও মনোয়ারা আকতার রিফাতকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে আনা নির্ভর করছে ৩ বিষয়ের ওপর: শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১১

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১২

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৩

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৪

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৬

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৭

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৮

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

২০
X