কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

জুনে নির্যাতনের শিকার ২৬৫ নারী ও কন্যাশিশু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ মহিলা পরিষদের চলতি বছরের জুন মাসের তথ্য মতে, ২৬৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১২৬ জন কন্যা এবং ১৩৯ জন নারী রয়েছেন।

এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৩ জন কন্যাসহ ৫৩ জন। তার মধ্যে ৫ জন কন্যাসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ২ জন কন্যাসহ ৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়াও ৭ জন কন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন নিপীড়নের শিকার হয়েছে ১২ জন কন্যাসহ ১৫ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৯ জন কন্যা। এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যা। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১ জন কন্যাসহ মোট ৫ জন। এর মধ্যে ১ জন নারীর মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ১৩ জন। এর মধ্যে যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে ৫ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন কন্যাসহ ২৯ জন। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৫ জন। বিভিন্ন কারণে ৭ জন কন্যাসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।

এ ছাড়াও ১ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৭ জন কন্যাসহ ২০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১০ জন কন্যাসহ ২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে ১ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ১০ জন কন্যাসহ ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। ফতোয়ার শিকার হয়েছে ১ জন কন্যাসহ ২ জন। ২ জন কন্যাসহ ৩ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১টি এবং বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে ৫ জন। গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে ২ জন কন্যা এবং এর মধ্যে ১ জন কন্যা আত্মহত্যা করেছে। এ ছাড়া ৬ জন কন্যাসহ ১৪ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X