সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধীকে নির্যাতন

সিলেটে যুবককে নির্যাতন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
সিলেটে যুবককে নির্যাতন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

সিলেটের কোম্পানিগঞ্জে মধ্যযুগীয় কায়দায় এক প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার প্রতিবন্ধী জালাল মিয়া (২৪) ওই গ্রামের মৃত আলি আকবরের ছেলে।

নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় ইরফান আলী নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি একই গ্রামের ওসমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাকা চুরির সন্দেহে দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে কয়েকজন। পরে আহত জালাল মিয়াকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার জালাল মিয়ার মাতা শিরিয়া বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান, ঘটনা জানার পরপরই আসামিদের ধরতে অভিযান চালায়। পুলিশ এরই মধ্যে আরফান আলী নামে একজনকে আটক করেছে। বাকিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X