রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কামাল পারভেজ অভি, সৌদি আরব
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হজ পালন শেষে দেশের পথে রাষ্ট্রপতি

মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি ও মদিনার রয়েল প্রটোকল প্রধান ইব্রাহিম আল বারী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। ছবি: কালবেলা
মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি ও মদিনার রয়েল প্রটোকল প্রধান ইব্রাহিম আল বারী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। ছবি: কালবেলা

পবিত্র হজ পালনের পর মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রোববার (২ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টায় রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভি আইপি ফ্লাইট মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রটোকল প্রধান ইব্রাহিম আল বারী এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কা থেকে মদিনায় পৌঁছে গত রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন রাষ্ট্রপতি।

সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করেন রাষ্ট্রপতি। এর আগে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ২৩ জুন সৌদি আরব সফরে যান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X