বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

‘সরকার যতই শক্তি প্রয়োগ করুক, শেষ রক্ষা হবে না’

নোয়াখালীর মাইজদীতে লিফলেট বিতরণ শেষে মো. শাহজাহান। ছবি : কালবেলা
নোয়াখালীর মাইজদীতে লিফলেট বিতরণ শেষে মো. শাহজাহান। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘সরকার যতই শক্তি প্রয়োগ করুক, যতই অপকৌশল করুক, তাদের শেষ রক্ষা হবে না, পতন অনিবার্য। তাই এ ফ্যাসিস্ট সরকারের কথাবার্তায় বিভ্রান্ত না হয়ে শুধু সরকারের পতনের খবর শোনার জন্য কান পেতে অপেক্ষা করুন।’

বুধবার (২৭ ডিসেম্বর) নোয়াখালীর মাইজদীতে অসাংবিধানিক, অনৈতিক, একতরফা, ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন মো. শাহজাহান। লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. শাহজাহান বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এবং প্রহসনের ডামি নির্বাচন বর্জনে মানুষের ভোটাধিকার রক্ষায় যে আন্দোলন সংগ্রাম চলছে সে আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাই।’

এর আগে গতকাল সকালে তিনি স্ত্রীকে নিয়ে কারাবন্দি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা জানান। এরপর তিনি কোর্ট হাজতে বন্দি নেতাকর্মীদের দেখতে যান ও তাদের সাহস যোগান।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, শহর বিএনপির সভাপতি আবু নাসের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যা রাসেল, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান নোমানসহ বিভিন্নস্তরের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১০

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১১

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৩

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৪

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৫

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৭

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৮

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৯

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

২০
X