কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সিটি গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে এফবিসিসিআইয়ের শোক

ফজলুর রহমান। পুরোনো ছবি
ফজলুর রহমান। পুরোনো ছবি

বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপ ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলিইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

সোমবার (২৫ ডিসেম্বর) এক শোকবার্তায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এফবিসিসিআই সভাপতি।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, সোমবার বাদ আসর গেন্ডারিয়া ধূপখোলা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফজলুর রহমানের হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সরিষার তেল উৎপাদনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে সিটি গ্রুপের কার্যক্রম শুরু হয়। প্রথম উদ্যোগ সফল হওয়ার পর সিটি গ্রুপ নতুন ক্ষেত্রে বিনিয়োগ শুরু করে। এ সময় মূলত উৎপাদন, শিল্পোদ্যোগ ও ট্রেডিংয়ে বিনিয়োগ করা হয়।

৯০ দশকের গোড়ার দিকে আরও প্রকল্প এবং উদ্যোগ হাতে নেয় সিটি গ্রুপ। বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীন রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান। কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি ময়দা, তেলসহ নানা পণ্য রপ্তানি যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, কম্বোডিয়া ও নেপালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X