কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতির মামলায় সিআইডির দুই সদস্যসহ গ্রেপ্তার ৫

রেজাউল করিম ও আবু সাঈদ। ছবি : সংগৃহীত
রেজাউল করিম ও আবু সাঈদ। ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে এক ব্যক্তিকে বাসা থেকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডির দুই সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২৫ ডিসেম্বর) ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার পাঁচজন হলো রেজাউল করিম (৩৯), আবু সাঈদ (৩২), মো. ইমন (২১), মো. আব্দুল্লাহ আল ফাহিম (২১) এবং মো. শরীফ হোসেন (২৬)। তাদের মধ্যে রেজাউল করিম পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক এবং আবু সাঈদ সিআইডির কনস্টেবল। অপর তিনজন তাদের সহযোগী ও সোর্স।

ডিবি জানায়, গত অক্টোবরে আবু সাঈদ নামে এক ব্যক্তিকে ভাটারার বাসা থেকে তুলে নেয় ওই ব্যক্তিরা। এরপর তাকে হত্যার হুমকি দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ ২০ হাজার টাকা তুলে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনায় ভাটারা থানায় মামলা হলে ডিবি তদন্ত করছিল। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ৩ তারিখে ফাহিম ও ইমনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার সিআইডির উপপরিদর্শক ও কনস্টেবলসহ অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, এর আগে ইমন ঘটনার কথা স্বীকার করে জড়িতদের নাম জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১০

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১২

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৪

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৫

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৬

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৭

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৮

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৯

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

২০
X