কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় প্রবাসী দিবস আজ

প্রবাসী। ছবি : সংগৃহীত
প্রবাসী। ছবি : সংগৃহীত

‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’– এই প্রতিপাদ্যে প্রথমবারের মতো আজ পালিতে হচ্ছে জাতীয় প্রবাসী দিবস।

শনিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় প্রবাসী দিবস।

সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

এ ছাড়াও জাতীয় প্রবাসী দিবসের আয়োজনে থাকবে অভিবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং অনিবাসী বাংলাদেশি সিআইপিদের সম্মাননা প্রদান। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) নিরাপদ, নিয়মিত ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে জেলায় জেলায় জব ফেয়ার আয়োজন করবে। এ ছাড়া, বিদেশে বাংলাদেশি মিশনসমূহ জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ পালন করবে। পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হবে।

গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস করার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগ দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত করে পরিপত্র জারি করে। এরই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো দেশে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X