কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশ দূষণ প্রতিরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অঙ্গীকার দাবি

ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বুড়িগঙ্গা নদী মোর্চা যৌথভাবে ‘পরিবেশ দূষণ প্রতিরোধে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অঙ্গীকার চাই’ শীর্ষক প্রচারাভিযান কর্মসূচি পালন করে। ছবি : কালবেলা
ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বুড়িগঙ্গা নদী মোর্চা যৌথভাবে ‘পরিবেশ দূষণ প্রতিরোধে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অঙ্গীকার চাই’ শীর্ষক প্রচারাভিযান কর্মসূচি পালন করে। ছবি : কালবেলা

পরিবেশ দূষণ রোধে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুনির্দিষ্ট অঙ্গীকার দাবি করেছেন পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

রোববার (৩১ ডিসেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর পাড়ে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ‘পরিবেশ দূষণ প্রতিরোধে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অঙ্গীকার চাই’ শীর্ষক প্রচারাভিযান কর্মসূচিতে এ দাবি জানান তারা। ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বুড়িগঙ্গা নদী মোর্চা যৌথভাবে আয়োজিত কর্মসূচিতে সমাবেশ, র‌্যালি ও মুকাভিনয় করেন।

আয়োজকরা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে পরিবেশ সুরক্ষায় অঙ্গীকার করবেন। নির্বাচনের পর দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিবেন এটাই জনগণ প্রত্যাশা করে।

সমাবেশে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, আমাদের নদীগুলো ভরাটের পাশাপাশি দখল হয়ে যাচ্ছে। একইসঙ্গে নদীতে দূষণের মাত্রাও প্রতিনিয়ত বাড়ছে। নিজেরা পরিবেশ ও নদী ধ্বংস করছি, আবার জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক বিভিন্ন সমস্যা ও সংকটের সম্মুখীন। এসব সমস্যার সমাধানে রাজনৈতিক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে পরিবেশ ও নদীর রক্ষায় সুনির্দিষ্ট অঙ্গীকার দাবি করছি।

নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা বলেন, পরিবেশ বিপর্যয় ও পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবগুলোর বিষয়ে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। পরিবেশ ও নদীর সুরক্ষা জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে অঙ্গীকারের পাশাপাশি নির্বাচনের পরে তারা পরিবেশ সুরক্ষায় কাজ করবেন এটাই প্রত্যাশা।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন বলেন, বুড়িগঙ্গা নদী দিয়ে আগে সুন্দর পানি পরিবাহিত হলেও এখন নদী দূষণ ও দখলের কারণে নদীর পানি বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত হয়েছে। রাষ্ট্রের স্বার্থে সাধারণ জনগণের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের এ বিষয়ে কাজ করতে হবে।

ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ তাপসের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, সচেতন নাগরিক সমাজ সংগঠনের নির্বাহী পরিচালক এস এম জাহাঙ্গীর আদেল, নিরাপদ চিকিৎসা চাই-এর সাধারণ সম্পাদক উম্মে সালমা ও বারোগ্রাম উন্নয়ন সংঘের সদস্য জান্নাতী আক্তার রুমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১০

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১১

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১২

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৩

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৫

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১৬

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৭

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৮

হুহু করে কমছে তেলের দাম

১৯

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

২০
X