কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বিআরটিসিকে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর প্রয়াস অব্যাহত থাকবে’

বিআরটিসি মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অংশীজন সভায় অতিথিরা। ছবি : কালবেলা
বিআরটিসি মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অংশীজন সভায় অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসির একটি গাড়িও দৃষ্টিকটু থাকার সুযোগ নেই জানিয়ে রাষ্ট্রীয় এই পরিবহন সংস্থার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেছেন, প্রতিষ্ঠানের ত্রুটিযুক্ত গাড়িগুলো দ্রুত মেরামত করে সৌন্দর্য বর্ধন করতে হবে। যানবাহনের ভারি মেরামতের জন্য ছয়টি অঞ্চলে ভাগ করার কথাও জানান তিনি।

রোববার (৩১ ডিসেম্বর) বিআরটিসি মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অংশীজন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষ কারিগর তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানের গাজীপুর প্রশিক্ষণ কেন্দ্র ও তেজগাঁও মেরামত কারখানাতে আবাসিক প্রশিক্ষণ চালুর কথা জানিয়ে তিনি বলেন, স্বচ্ছতা ও শুদ্ধতা নিশ্চিত করার মাধ্যমে বিআরটিসিকে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর প্রয়াস অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিসির পরিচালক (অর্থ ও হিসাব) ড. অনুপম সাহা এবং সঞ্চালনা করেন জিএম ফাতেমা বেগম।

অলোচনা পর্বে মোহাম্মদ আতিকুর রহমান যাত্রীদের বিশ্রামের জন্য প্রয়োজনীয় কাউন্টার করার দাবি জানান। জবাবে বিআরটিসির চেয়ারম্যান বলেন, মিরপুর বাস ডিপো থেকে পর্যায়ক্রমে ভাড়াটিয়া তুলে দিয়ে বিশ্রামের জন্য যাত্রী কাউন্টার নির্মাণ করা হবে।

সভায় অংশ নিয়ে মজিবুর রহমান বলেন, বিআরটিসি এখন বেসরকারি বাসের বড় রকমের প্রতিযোগী হয়েছে। এটা খুবই আশার সংবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X