কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৫:১১ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ
দুই ভাইয়ের মৃত্যু

পেস্ট কোম্পানির চেয়ারম্যান-এমডি কারাগারে 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির চেয়ারম্যান আশরাফুজ্জামান ও এমডি ফরহাদুল আমিনসহ তিনজনের দ্বিতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক রনপ কুমার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৫ জুন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এরপর গত ২ জুলাই আসামিদের উপস্থিতি শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের দ্বিতীয় দফায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের দুই ছেলে শাহিল মোবারত জায়ান (৯) ও শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয়। মোবারক হোসেন ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি। পরিবার নিয়ে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার থাকতেন। এ ঘটনায় তিনি ভাটারা থানায় মামলা করেন। এ মামলার পর গত ৮ জুন আদালত আশরাফুজ্জামান ও ফরহাদুলের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১২ জুন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় গত ৬ জুন স্প্রে ম্যান টিটু মোল্লার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ৯ জুন তাদের কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X