কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:২৬ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা

ধানমন্ডি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে অটোরিকশা চালকরা। ছবি : কালবেলা
ধানমন্ডি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে অটোরিকশা চালকরা। ছবি : কালবেলা

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব বলেন, নিয়ম অনুযায়ী ট্রাফিক পুলিশের সদস্যরা ধানমন্ডির প্রধান সড়কে অটোরিকশা চালাতে বাধা দেয়। মূল সড়কে অটো রিকশা চলাচলে বাধা দেওয়ায় চালকরা ক্ষুদ্ধ হয়ে ট্রাফিক পুলিশ বক্সে আঘাত করে। পুলিশ বক্সের কিছু কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় স্থানীয় জনতার সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। একজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর রিকশা ধরা ও ট্রাফিক পুলিশের হয়রানির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় মোহাম্মদপুরের ট্রাফিক পুলিশের বক্সে হামলা চালান রিকশা চালকরা। হামলাকারীরা ট্রাফিক বক্স ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। ২০২৩ সালের শুরুর দিকে একই অভিযোগে আরও একবার হামলার ঘটনা ঘটেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X