কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৪৭ হাজার কারাবন্দির মধ্যে ভোট দিয়েছেন ১০ জন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ৪৭ হাজার কারাবন্দির মধ্যে মাত্র ১০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শনিবার (৬ জানুয়ারি) দেশের অন্যতম সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার তাদের অনলাইন বিভাগে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৬৮টি কারাগারে অন্তত ৮৬ হাজার কারাবন্দি রয়েছেন। এসব কারাবন্দিরা দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকারের সুযোগ পেয়েছেন। তবে ডাকযোগে ভোটে তেমন সাড়া পাওয়া যায়নি।

ডেইলি স্টার সারা দেশের ৩৪টি কারাগারের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে, এসব কারাগারে থাকা ৪৭ হাজারেরও বেশি কারাবন্দির মধ্যে মাত্র ১০ জন পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটাধিকার প্রয়োগ করা ওই ১০ বন্দির মধ্যে নারায়ণগঞ্জ কারাগারের ৭ জন, ময়মনসিংহের ২ জন এবং মৌলভীবাজারের রয়েছেন একজন।

নারায়ণগঞ্জের জেল সুপার মোকাম্মেল হোসেন পত্রিকাটিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের কারাগারে প্রায় এক হাজার ৬৭০ জন বন্দি রয়েছেন। গত মাসে তাদের জানিয়ে দেওয়া হয়েছিল পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন। বন্দিদের মধ্যে প্রথমে অনেকেই ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে আর দেন নাই।

সিনিয়র জেল সুপার জাহানারা বেগম জানিয়েছেন, ময়মনসিংহ বিভাগের পাঁচটি কারাগারে প্রায় ৫ হাজার ২০০ বন্দি রয়েছেন। আর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রায় ১ হাজার ৮০০ বন্দি রয়েছেন। তাদের মধ্যে মাত্র ২ জন পোস্টাল ব্যালটে ভোট দিতে কাগজপত্র জমা দিয়েছেন।

সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. সগীর মিয়া জানিয়েছেন, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের ৪টি জেলা কারাগারে বন্দি ৬৭৭ জনের মধ্যে মৌলভীবাজারের মাত্র একজন ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন।

এ ছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগার; পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা ও নোয়াখালী কারাগার এবং বরিশালের ৬টি কারাগারে বন্দিদের মধ্যে কেউ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ দেখাননি।

প্রসঙ্গত, ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটারের জন্য নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে চালু করা হয়েছে পোস্টাল ভোট। প্রবাসী, কারাবন্দি, নির্বাচনী এলাকার বাইরে বসবাসকারী ও শারীরিকভাবে অক্ষম ভোটাররা ডাকযোগে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X