কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:২১ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

৩ দেশ থেকে ইসির অ্যাপে সাইবার হামলা

নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ এর অ্যাপ হ্যাকের চেষ্টা। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ এর অ্যাপ হ্যাকের চেষ্টা। ছবি : সংগৃহীত

জার্মানি, ইউক্রেন ও আরেক দেশ থেকে নির্বাচন কমিশনের (ইসি) ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের অ্যাপে সাইবার হামলা চালানো হয়েছে। তবে অ্যাপ হ্যাকড হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ‘এটাকে (অ্যাপ) আক্রমণ করে স্লো করে দেওয়া হয়েছে। হ্যাক হয়েছে বলা যাবে না, স্লো করে দেওয়া হয়েছে। আমাদের অ্যাপ চলছে। এখন যে চলছে না তা নয়, কিন্তু স্লো।’

ইসি সচিব আরও বলেন, ‘নির্বাচন কমিশন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। যেখানে ভোটের তথ্য লাইভ আপডেট জানানো হবে। তবে রোববার সকাল থেকেই ইসির এই অ্যাপ্লিকেশন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ তোলেন ভোটাররা।’

অ্যাপ তৈরিতে ২১ কোটি টাকা ব্যয় করা হয়েছে কিনা- এমন প্রশ্নে ইসি সচিব ও নির্বাচন কমিশনের মুখপাত্র মো. জাহাংগীর আলম বলেন, ‘২১ কোটি টাকা ব্যয়ে অ্যাপ তৈরির খবরটি সঠিক নয়। ছয় বছর মেয়াদের একটি প্রকল্পের ব্যয় হলো ২১ কোটি টাকা। সেই প্রকল্পের একটি পার্ট হলো এই অ্যাপ। প্রকল্পের প্রথম বছর চলছে। এখন পর্যন্ত আমরা ব্যয় করেছি আট কোটি টাকার মতো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X