কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:৫৬ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা ছাড়াই কয়টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা?

বিশ্বের পাসপোর্ট সূচক মান কমেছে বাংলাদেশের। ছবি : সংগৃহীত
বিশ্বের পাসপোর্ট সূচক মান কমেছে বাংলাদেশের। ছবি : সংগৃহীত

বিশ্বের পাসপোর্ট সূচক মান কমেছে বাংলাদেশের। ২০২৩ সালের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স (এইচঅ্যান্ডপি) প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৯৭তম স্থানে রয়েছে।

২০২৪ সালের সূচক অনুসারে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৪২টি দেশে ভিসামুক্তভাবে বা অন-অ্যারাইভাল ভ্রমণ করতে পারবে। গত বছর বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন ৪০টি দেশে।

হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষ ৫টি র‌্যাংকিংয়ে থাকা দেশগুলো হলো- ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসা দিয়ে ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারবে।

সূচকে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস। এসব দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবে।

সূচকে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুগাল ও ইউনাইটেড কিংডম। ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসা দিয়ে ১৯১টি দেশে ভ্রমণ করতে পারবে এসব দেশের পাসপোর্টধারীরা।

১৯০টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারবে গ্রিস ও মাল্টার পাসপোর্টধারীরা এবং পঞ্চম স্থানে রয়েছে সুইজারল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X