সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বাসস
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১১:৪৩ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীকে যা বললেন কুয়েতের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে দুদেশের সম্পর্কের গভীরতা ও মাত্রা জোরদার হচ্ছে বলেও জানান তারা।

প্রধানমন্ত্রীর প্রেস শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন কুয়েতের প্রধানমন্ত্রী। ফোনে শেখ হাসিনা ও তার মাধ্যমে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে শুভেচ্ছা জানান তিনি।

শেখ হাসিনা টেলিফোন করার জন্য শেখ আহমাদ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহকে ধন্যবাদ জানান এবং তাকে ও কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

তিনি আনন্দের সঙ্গে উল্লেখ করেন, কুয়েতে কর্মরত বাংলাদেশি এবং কুয়েত সেনাবাহিনীতে ‘বাংলাদেশ কন্টিনজেন্ট’ দীর্ঘদিনের অংশীদারত্বের উত্তরাধিকার ও শক্তিমত্তারই স্বীকৃতি। এ সময় প্রধানমন্ত্রী আল-সাবাহ তার দেশের প্রতিরক্ষা পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর নিষ্ঠা ও পরিশ্রমী ভূমিকার কথা উল্লেখ করেন। দুই দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

এ ছাড়া উভয় নেতা ব্যাংককে ২০২৩ সালের জুলাইয়ে পরবর্তী সাধারণ পরিষদের বৈঠকে পারস্পরিক প্রত্যাশা নিয়ে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ায় (ওসিএ) একসঙ্গে কাজ করতে সম্মত হন। দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শ বা উচ্চপর্যায়ের সফরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে দুই নেতা একে-অপরকে নিজ নিজ দেশে সফরের জন্য আমন্ত্রণ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১০

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১১

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১২

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৩

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৪

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৫

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৬

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৭

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৮

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৯

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

২০
X