কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৬:৪৫ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু কেড়ে নিল আরও ২ জনের প্রাণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সারা দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৫৮৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৩ ও ৪ এবং ৫ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান যথাক্রমে ৪ ও ৫ এবং ১ জন।

এতে বলা হয়, নতুন ভর্তি রোগীর ৪৩৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৮ জন।

সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ১২৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৯০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১১ হাজার ১১৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৮৯৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৩ হাজার ২১৭ জন হয়েছেন।

একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮ হাজার ৯২৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৬ হাজার ৩৫৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২ হাজার ৫৬৪ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন মোট ২৮১ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১০

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১১

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১২

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৪

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৫

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৬

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৭

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৮

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৯

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

২০
X