কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৮:৫২ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে রাশিয়ার কড়া মন্তব্য

বাংলাদেশ নিয়ে রাশিয়ার কড়া মন্তব্য

বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকা ও ইউরোপীয় রাজনীতিবিদদের উদ্বেগ প্রকাশকে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা বলে মনে করছে রাশিয়া।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড টুইটারে এ-সংক্রান্ত বিবৃতি দেয়।

টুইটে বলা হয়, ‘আমরা লক্ষ্য করছি যে, কিছু ইউরোপীয় এবং আমেরিকান রাজনীতিবিদ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটি হলো নব্য উপনিবেশবাদ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের চেষ্টা।’

সম্প্রতি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে পশ্চিমা বিশ্বকে সরব হতে দেখা গেছে। গত ১৭ মে বাংলাদেশ সরকার কর্তৃক ‘মানবাধিক লঙ্ঘনের’ ঘটনা বন্ধ এবং বাংলাদেশের জনগণকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অংশ নেওয়ার সর্বোত্তম সুযোগ করে দিতে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দেন মার্কিন কংগ্রেসের ছয় সদস্য।

এর কয়েকদিন পর ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, নির্বাচনে কারচুপি, ভীতি প্রদর্শন এবং নাগরিক ও গণমাধ্যমের বাকস্বাধীনতায় যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এরপর থেকেই বিষয়টি নিয়ে দেশ-বিদেশে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জুনের মাঝামাঝি সময়ে বাংলাদেশ বিষয়ে ওই ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠি প্রত্যাখ্যান করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৯২মার্কিন নাগরিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X