কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শৈত্যপ্রবাহের মধ্যেই সুখবর দিল আবহাওয়া অফিস

তীব্র শীতে সড়কে সাধারণ মানুষ। পুরোনো ছবি
তীব্র শীতে সড়কে সাধারণ মানুষ। পুরোনো ছবি

দেশে চলমান শৈত্যপ্রবাহের মধ্যে নতুন করে দেখা দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এমন পরিস্থিতির মধ্যেই সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, দেশের চার বিভাগ ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টি হচ্ছে। যার সঙ্গে রয়েছে মৃদু বাতাস, যা ঠান্ডা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে সময়মতো কাজে বের হতে পারছে না তারা।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির ফলে কুয়াশা কেটে সূর্যের দেখা মিলতে পারে আগামীকাল থেকে, যার ফলে দিনের তাপমাত্রা বাড়তে পারে।

অপরদিকে শৌত্যপ্রবাহ আর বৃষ্টির কারণে চুয়াডাঙ্গায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান জানান, এখন থেকে আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে। শীতের তীব্রতা বেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X