কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:২১ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র শীতেও ৪ বিভাগে বৃষ্টি, তাপমাত্রা আটে নামল দিনাজপুরে

চুয়াডাঙ্গায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের মধ্যে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের মধ্যে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ছবি : কালবেলা

দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র শীতে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। হিম বাতাসে জবুথবু জনজীবন। এরই মধ্যেই আজ বৃহস্পতিবার ভোর থেকে দেশের চার বিভাগে বৃষ্টি পড়তে দেখা গেছে। এতে বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ।

সকালে দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেখানে বলা হয়েছে তীব্র শীতে বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা আরও কমতে পারে। আজ দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, দেশের চার বিভাগ ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টি হচ্ছে। যার সঙ্গে রয়েছে মৃদু বাতাস, যা ঠান্ডা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে সময়মতো কাজে বের হতে পারছে না তারা।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির ফলে কুয়াশা কেটে সূর্যের দেখা মিলতে পারে আগামীকাল থেকে, তবে তাপমাত্রা কমে যেতে পারে। আজকেও রংপুর বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় শৈত্যপ্রবাহ হচ্ছে। যা আরও কয়েকদিন বিরাজ করতে পারে।

অপরদিকে শৌত্যপ্রবাহ আর বৃষ্টির কারণে চুয়াডাঙ্গায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো একিদেনর জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান জানান, এখন থেকে আগামী দিনে তাপমাত্রা আরও কমতে পারে। শীতের তীব্রতা বেড়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X