কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি কবে থামবে জানাল আবহাওয়া অফিস

শীতে মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। ছবি : পুরোনো ছবি
শীতে মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। ছবি : পুরোনো ছবি

মাঘের শীতে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। তার মধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আর ঘনকুয়াশায় জনজীবন বিপর্যস্ত। এরমধ্যে বৃষ্টি থামার সুখবর দিলো আবহাওয়া অফিস।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মিলবে না। তবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এতে তীব্র শীত অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রথম ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়েছে, তিনদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

শৈত্যপ্রবাহের বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অপরদিকে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে কোথাও কোথাও ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর থেকে খুলনা অঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। ঠান্ডা বাতাসের সঙ্গে শীতের তীব্রতা কয়েকগুণ বাড়িয়ে দেয় এই বৃষ্টি। বিপাকে পড়ে মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X