কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৮:৪২ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সারা দেশে একযোগে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আট বিভাগের ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা হবে।

এর আগে পরীক্ষা গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল গত বছরের ২৭ নভেম্বর। গত ৯ জানুয়ারিতে পিএসসির এক বিজ্ঞপ্তিতে ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২-এর লিখিত পরীক্ষার এ পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আটটি বিভাগে পরীক্ষার কেন্দ্র থাকবে। ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা কার্যক্রম চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হবে। বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য ৫০ থেকে ২০০ নম্বরের ওপর ১ থেকে ৪ ঘণ্টাব্যাপী পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলবে।

এর আগে গত বছর ১৯ মে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে ৬ জুন প্রকাশিত ফলাফলে ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডার পদে তিন হাজার ৩৩১ জনকে নিয়োগের সুপারিশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১০

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১১

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১২

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৩

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৪

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৬

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৭

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৮

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৯

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

২০
X