পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

রাতভর ঝিরিঝিরি বৃষ্টির মতো শিশির, কী আছে আবহাওয়ার পূর্বাভাসে

কুয়াশায় ঢাকা সড়ক। ছবি : কালবেলা
কুয়াশায় ঢাকা সড়ক। ছবি : কালবেলা

পঞ্চগড়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এর মধ্যে তেঁতুলিয়া উপজেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা কমে ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড করা হয়। দেখা মিলছে না সূর্যের। হাড় কাঁপানো শীতে দুর্ভোগের মাত্রা বাড়াচ্ছে ঘন কুয়াশা। রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে শিশির। বাইরে বের হলে ভিজে যাচ্ছেন বাসিন্দারা। এ কারণে গবাদি পশু-পাখির গোয়ালঘর-খামার স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। আর কয়দিন এ পরিস্থিতি থাকবে তা নিয়ে এলাকায় চলছে আলোচনা।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ভোর ৬টায় সর্বনিম্ন ৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এটি চলতি শীতে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যেবক্ষক মো. রোকনুজ্জামান।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশা আর তীব্র শীতের ভোগান্তিতে পড়েছেন পঞ্চগড়ের খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ। শীতের সঙ্গে বয়ে চলা উত্তরের হিম হাওয়া আর ঘন কুয়াশার কারণে বিভিন্ন সড়কে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। কিছু কিছু যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে ঘন কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা পড়লেও জীবিকার তাগিদে সাতসকালেই বের হন শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল। তীব্র শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। তবে দুদিন ধরে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ এখন তীব্র শৈত্যপ্রবাহে পরিণত হয়েছে।

অন্যদিকে, তীব্র শীত আর কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। প্রতিনিয়তই সর্দিকাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা।

জেলার আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যেবক্ষক মো. রোকনুজ্জামান জানান, আজ রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ভোর ৬ টায় সর্বনিম্ন ৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা গতকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা অনুযায়ী তেঁতুলিয়ায় তীব্র শৈত্যপ্রবাহ বইছে। শীতের এই তীব্র প্রকোপ থাকবে শেষ জানুয়ারি পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X