কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

পিছিয়ে পড়া রেলকে টেনে তুলবেন প্রধানমন্ত্রী : রেলমন্ত্রী 

রেল ভবনের সভাকক্ষে সাবেক রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
রেল ভবনের সভাকক্ষে সাবেক রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, পিছিয়ে পড়া রেলকে উপরে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভিশন প্রত্যেকটি জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত করা। রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে রেলের উন্নয়নের জন্য কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব।

রোববার (২৮ জানুয়ারি) রেল ভবনের সভাকক্ষে আয়োজিত সাবেক রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজননের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাবেক রেলপথমন্ত্রীর সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে। সাবেক মন্ত্রীকে আমরা বিদায় দিচ্ছি না। আশা করি উনি আমাদের সাথে থাকবেন। বিভিন্ন কাজে আমাদের পরামর্শ দিবেন। রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে সম্পৃক্ত করবেন। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসানসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা, রেলওয়ের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X