কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৩৩ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ফের প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘স্পিচ রাইটার’ মো. নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর সঙ্গে ‘স্পিচ রাইটার’ মো. নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’ পদে মো. নজরুল ইসলামকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. নজরুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’ পদে সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮,০০০/- (নির্ধারিত) বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টিসাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ পান প্রধানমন্ত্রীর সাবেক এই অতিরিক্ত প্রেস সচিব।

নজরুল ইসলাম ২০০৯ থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসেবে কর্মরত ছিলেন।

২০১৫ সালে তিনি রাষ্ট্রপতির কোটায় যুগ্ম সচিব এবং ২০১৭ সালে ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পান। পরে ওই বছরের ১৮ অক্টোবর তিনি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে যোগ দেন। ২০১৮ সালের ১৪ আগস্ট থেকে এ বছরের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি গ্রেড-১ পদমর্যাদায় অতিরিক্ত প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নজরুল ইসলাম ১৯৮৪ ব্যাচের একজন সরকারি কর্মকর্তা। ২০১৯ সালের ৮ জানুয়ারি তিনি অবসরোত্তর ছুটিতে যান। সে সময় নজরুল ইসলামের পিআরএল বাতিল করে প্রধানমন্ত্রী তার স্পিচ রাইটার পদে নিয়োগ দেন।

তিনি বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতা এবং তার লেখা বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচার ও মঞ্চস্থ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X