কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৩:৪০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের জন্য ইউরোপের আরেক দেশের দুয়ার খুলছে

নর্থ মেসিডোনিয়া। ছবি : সংগৃহীত
নর্থ মেসিডোনিয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের জন্য দুয়ার খুলছে ইউরোপের আরেক দেশে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া।

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের প্রতিমন্ত্রীর দপ্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোদান ইউযোনোব।

বৈঠক শেষে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘নর্থ মেসিডোনিয়া নতুন শ্রমবাজার। তারা নতুন দেশ হিসেবে আমাদের দেশ থেকে কর্মী নিবে। সেটার ব্যাপারেও আলাপ-আলোচনা হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব-আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এই সম্পর্কটাকে বৃদ্ধি করা ও এ দেশের বাজারকে আরও যাতে সমৃদ্ধ করা যায় সেই ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে।’

জানা গেছে, মেসিডোনিয়ার রাষ্ট্রদূত ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাক্ষাতে আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত। এই খাতগুলোতে দক্ষ কর্মী নিতে চান তারা। এই খাতগুলোতে কাজ করা কর্মীর ন্যূনতম মাসিক আয় ৪০০ ইউরো হবে। তবে কি পদ্ধতিতে তারা কর্মী নিবে তা এখনো নির্ধারণ করা হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১০

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১১

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১২

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৩

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৪

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৫

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৬

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৭

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৮

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৯

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

২০
X