কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী যে স্বপ্নের কথা বলেছেন সেটা স্মার্ট বাংলাদেশ : সাঈদ খোকন

বুধবার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের মিলনায়তনে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভায় বক্তব্য দেন মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা
বুধবার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের মিলনায়তনে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভায় বক্তব্য দেন মোহাম্মদ সাঈদ খোকন। ছবি : কালবেলা

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিতি এবং মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল গভর্নিং বডির চেয়ারম্যান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী আমাদের যে স্বপ্নের কথা বলেছেন সেটা স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে একটা স্মার্ট ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করতে পারি, তাহলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে সক্ষম হবো এবং সেই লক্ষ্যে সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সাঈদ খোকন আরও বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে আমাদের আজ স্মার্ট বাংলাদেশে রূপ দিয়েছে। আমরা আজ থেকে ১৫ বছর আগে যে বাংলাদেশ দেখেছি এবং বর্তমানে যে বাংলাদেশ দেখছি তার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন তখন নানা স্তরে সমালোচনার সৃষ্টি হয়েছিল। যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালাইজড হওয়া শুরু করল, আমাদের সেবাগুলো আমাদের ব্যবহারের জিনিসগুলো ডিজিটাল হতে শুরু করল তখন মানুষ আস্তে আস্তে বিষয়টা বুঝতে চেষ্টা করল। আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি, প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের ভিশন তা আজ বাস্তবতায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশ স্মার্ট হবে, ইনশাআল্লাহ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের অধ্যক্ষ শামসুর রহমান, ন্যাশনাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. ইফাত আরা, উপাধ্যক্ষ মিজানুর রহমান কল্যাণ, কলেজের গভর্নিং বডির সদস্য আইয়ুব আলী খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X