কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃহত্তম জুমার নামাজের অপেক্ষায় লাখো মুসল্লি

বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল। ছবি : সংগৃহীত
বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নিতে মুসল্লিদের ঢল। ছবি : সংগৃহীত

দেশে বৃহত্তম জুমার নামাজের অপেক্ষায় রয়েছে লাখো মুসল্লি। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার জামাত। নামাজে শরিক হতে সকাল থেকেই দলে দলে ইজতেমায় আসছেন এর আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা।

জানা গেছে, আজ দুপুর দেড়টায় দেশের সর্ববৃহৎ এ জুমার জামাত অনুষ্ঠিত হবে। জুমার জামাতে ইমামতি করবেন কাকরাইলের মুরব্বি মাওলানা জোবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম।

বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নিতে এক মুসল্লি সংবাদমাধ্যমকে বলেন, আমরা বেলাবো এলাকার ব্যবসায়ী, কেউ চাকরিজীবী। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম ইজতেমার জুমার নামাজে অংশ নেব। মার্কেটের ব্যবসায়ীদের আমার ইচ্ছের কথা জানালে তারা রাজি হন। পরে একটি পিকআপ ভাড়া করে ইজতেমা ময়দানে এসেছি দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে।

প্রসঙ্গত, আজ শুক্রবার শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (মাওলানা জুবায়ের অনুসারী)। এ পর্ব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি ইজতেমার ২য় পর্ব (মাওলানা সাদ অনুসারী) শুরু হয়ে তা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X