কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাইবার সিকিউরিটি ফার্ম নিয়োগ দিল ভূমি মন্ত্রণালয়

সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মার্ট ভূমিসেবা সিস্টেমের সাইবার নিরাপত্তা বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সাথে চুক্তি স্বাক্ষর হয়। ছবি : কালবেলা
সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মার্ট ভূমিসেবা সিস্টেমের সাইবার নিরাপত্তা বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সাথে চুক্তি স্বাক্ষর হয়। ছবি : কালবেলা

নাগরিকের ভূমি এবং স্থাবর সম্পদের উপাত্ত ও তথ্য নিরাপত্তায় সাইবার সিকিউরিটি ফার্ম নিয়োগ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মার্ট ভূমিসেবা সিস্টেমের সাইবার নিরাপত্তা বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সাথে চুক্তি স্বাক্ষর হয়।

এ সময় ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেন, নাগরিকের জমি সংশ্লিষ্ট ডিজিটাল তথ্যাদি ও উপাত্ত ভূমি মন্ত্রণালয়ের নিকট গচ্ছিত মানুষের আমানত সরূপ। এজন্য ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনার সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

নিয়োগপ্রাপ্ত সাইবার সিকিউরিটি ফার্মটি প্রাথমিকভাবে ভূমিসেবা কাঠামোর আওতাভুক্ত নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা, গেটওয়ে, প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম এবং ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক পোর্টালের নিরাপত্তায় কাজ করবে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি সাইবার প্রতিরক্ষা ও সাইবার সিকিউরিটি নিরিক্ষার কাজ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং ভেন্ডার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, যথাযথ পিপিআর গাইডলাইন অনুসরণপূর্বক উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে সাইবার নিরাপত্তায় বিশেষায়িত ফার্মটিকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাদের পারফরমেন্সের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X