কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২১ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

হানিফ ফ্লাইওভারের রেলিংয়ে বাইকের ধাক্কা, নিহত ১

মেয়র হানিফ ফ্লাইওভার। ছবি : সংগৃহীত
মেয়র হানিফ ফ্লাইওভার। ছবি : সংগৃহীত

রাজধানীর ধোলাইপাড়ে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাজ হোসাইন শাহিন (২২) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু আমজাদ হোসেন আজিম (২০)।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে শাহীনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত আজিম জানান, রাতে পাঁচটি মোটরসাইকেলে তারা ৯ জন বন্ধু মিলে ঘুরতে বের হন। মুন্সীগঞ্জ শ্রীনগর গিয়েছিলেন তারা। সকালে আবার ঢাকায় ফিরছিলেন। আজিম এবং শাহীন ছিলেন একটি মোটরসাইকেলে। সেটি চালাচ্ছিল শাহিন নিজেই। ধোলাইপাড় দিয়ে হানিফ ফ্লাইওভারে ওঠার পর মোড় ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শাহীন। ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে শাহিনের মুখমণ্ডল থেঁতলে যায়। আর আজিমের ডান হাত ভেঙে যায়। অন্য বন্ধুরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। আজিম নিজেও মোটরপার্টসের দোকানে কাজ করেন।

নিহত শাহিনের শাশুড়ি রোজিনা আক্তার জানান, তিন বছর আগে তার মেয়ে ফাহমিদা আক্তার রিমিকে বিয়ে করে শাহিন। তাদের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে। পরিবার নিয়ে কেরানীগঞ্জের কদমতলা এলাকায় থাকতেন। বংশালে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। সকালে দুর্ঘটনার খবর জানতে পেরে হাসপাতালে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহিন নামে একজনকে মৃত ঘোষণা করেন। শাহিনের লাশটি মর্গে রাখা হয়েছে। আহত আজিম ডান হাতে আঘাত পেয়েছেন। তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X