কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিমানের এমডির সঙ্গে ঢাকা কাস্টমস কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিমানের এমডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কাস্টমস কমিশনার। ছবি : সংগৃহীত
বিমানের এমডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা কাস্টমস কমিশনার। ছবি : সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের (অতিরিক্ত সচিব) সঙ্গে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকাকে কার্গো হাব হিসেবে গড়ে তোলা, ফ্রেইটার চালু করা, ট্রানজিট/ট্রান্সফার কার্গো ব্যবস্থাপনা প্রক্রিয়া, ওয়্যার হাউস নির্মাণ, বিমান কার্গো ডিস্ট্রিবিউশন সিস্টেমের সঙ্গে কাস্টমস সিস্টেমের ইন্ট্রিগেশন, আমদানি-রপ্তানিব্যবস্থা সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময়ে বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ মো. ছিদ্দিকুর রহমান (যুগ্মসচিব), পরিচালক কার্গো মো. কামরুল হাসান খান, এনডিসি (যুগ্মসচিব), ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দীনসহ বিমানের কার্গো পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X