কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে ইমাম মুয়াজ্জিনদের সরকারি বেতনভাতার দাবি এমপি মহারাজের

সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ। ছবি : সংগৃহীত
সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারিভাবে বেতনভাতা দেওয়ার দাবি উঠেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ৭১ বিধি অনুসারে জন-গুরুত্বসম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ করে সংসদ অধিবেশনে এ দাবি তোলেন পিরোজপুরে-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ। সংসদে দেওয়া বক্তব্যে মহিউদ্দীন মহারাজ বলেন, বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে মসজিদ এবং ইমাম-মুয়াজ্জিন ও খতিবগণ অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র হলেও তারা যথাযথ সম্মানি ও ভাতা পান না।

দেশের প্রায় তিন লক্ষাধিক মসজিদ রয়েছে জানিয়ে মহিউদ্দীন মহারাজ বলেন, ইমাম মুয়াজ্জিন ও খতিবরা সরকারিভাবে কোনো নির্দিষ্ট সম্মানি বা বেতন না পাওয়ায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সম্মানি ও সুযোগ-সুবিধা নিয়ে তাদের জীবনধারণ করতে হচ্ছে। এতে করে ইমাম মুয়াজ্জিনরা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও দাবি করেন মহারাজ। তাই তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সরকারিভাবে দেশের সব মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতনভাতা দেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়রে দৃষ্টি আকর্ষণ করেন।

মহিউদ্দীন মহারাজ দাবি করেন, দেশের বেশিরভাগ মসজিদ পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মসজিদগুলো মূলত পরিচালিত হচ্ছে পরিচালনা কমিটির খেয়াল খুশি মতো। যেখানে মসজিদ কমিটি মসজিদের অবকাঠামোগত উন্নয়নকে ব্যাপক গুরুত্ব দিলেও ইমাম-মুয়াজ্জিনদের বেতনভাতার ব্যাপারে উদাসীন থাকেন বলে সংসদে জানান মহারাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X