কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

গাড়ি চালিয়ে ভারতে যাওয়ার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

বাংলাদেশ থেকে গাড়ি চালিয়ে ভারতে যাওয়ার বিষয়ে দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এছাড়া রমজানের আগে বাজারমূল্য স্থিতিশীল রাখতে পেঁয়াজ ও চিনি আমদানি নিয়েও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।

ভারত থেকে হঠাৎ প্রয়োজনীয় পণ্য রপ্তানি যেন বন্ধ না হয় সে লক্ষ্যে বাংলাদেশের জন্য কিছু পণ্যে কোটা নির্ধারণের আহ্বানও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমার সংকট নিয়ে তিনি বলেন, এ বিষয়ে একযোগে সমাধানের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ।

মিয়ানমারের সৈন্য ফিরিয়ে নিতে দেশটির সরকার রাজি আছে। কোন পথে ফেরানো হবে সে বিষয়ে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।

এর আগে দুপুরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। যেখানে গুরুত্ব পায় মিয়ানমার জুড়ে অস্থিতিশীল অবস্থা ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি।

পরে বিকেলে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু কর্নারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্যই উদ্বেগজনক। এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন বলে আলোচনা হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। এ জন্য ঢাকা ও নয়াদিল্লি একযোগে কাজ করবে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে সামনে দুই দেশ কর্মপরিকল্পনা ঠিক করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X