কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রবীণদের জন্য নতুন সিদ্ধান্তের কথা জানালেন দীপু মনি

চাঁদপুর আলামিন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত
চাঁদপুর আলামিন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

প্রবীণদের কথা চিন্তা করে নতুন সিদ্ধান্তের কথা জানালেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রবীণদের জন্য পাইলট বেসিসে ডে কেয়ার সেন্টার শুরু করা হবে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর আলামিন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রবীণদের জন্য ডে কেয়ার সেন্টার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে সরকার। সেখানে প্রবীণদের জন্য বিনোদন খেলাধুলা চিকিৎসাসেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন। মন্ত্রী হিসেবে আমাদেরও দায়িত্ব জিরো টলারেন্স অনুসরণ করা। ঠিক আমার মন্ত্রণালয়েও সেটি অনুসরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, আল আমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামসহ শিক্ষক অভিভাবক ও রাজনৈতিক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X