কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

৯ বছর পর ঢাকা থেকে রোম যাচ্ছে বিমানের ফ্লাইট

আবারও ইতালির রোমে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি : সংগৃহীত
আবারও ইতালির রোমে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি : সংগৃহীত

দীর্ঘ নয় বছর বিরতির পর আবারও ইতালির রোমে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও শফিউল আজিম গণমাধ্যমকে বলেন, আমরা আশা করছি আগামী ২৬ মার্চ থেকে ঢাকা–রোম সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা–রোম রুটের সরাসরি ফ্লাইট চালু হবে। প্রাথমিক অবস্থায় এ রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান।

তিনি বলেন, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার দিয়ে ঢাকা থেকে ৯ ঘণ্টায় রোমে পৌঁছাবে ফ্লাইটটি।

জানা গেছে, সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত ইতালিতে নিয়মিতভাবে বসবাস করছেন এক লাখ ৫০ হাজার ৬৯২ জন বাংলাদেশি। যাদের অনেকেই বছরে একাধিকবার বাংলাদেশে আসা–যাওয়া করেন। তবে ঢাকা–ইতালি রুটে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের মাধ্যমে এত বিপুল বাংলাদেশি যাত্রী পরিবহন করে আসছে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইনসগুলো।

উল্লেখ্য, অব্যাহত লোকসানের কারণেই ২০১৫ সালের এপ্রিলে রোম রুটের সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চালু থাকা অবস্থায় বহরে থাকা বোয়িং–৭৭৭ ইআর উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হতো। আসন সক্ষমতার তুলনায় গড়ে ৪০ শতাংশের বেশি যাত্রী না মেলায় সে সময় প্রতি ফ্লাইটে বিমান লোকসান দিত প্রায় এক কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X