কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গ্রন্থমেলায় মানিক মুনতাসিরের গল্পের বই ‘আবছায়া’

একুশে বইমেলায় মানিক মুনতাসিরের প্রথম গল্পগ্রন্থ ও পঞ্চম বই ‘আবছায়া’। ছবি : সংগৃহীত
একুশে বইমেলায় মানিক মুনতাসিরের প্রথম গল্পগ্রন্থ ও পঞ্চম বই ‘আবছায়া’। ছবি : সংগৃহীত

একুশে বইমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে সাংবাদিক, কবি ও লেখক মানিক মুনতাসিরের প্রথম গল্পগ্রন্থ ও পঞ্চম বই ‘আবছায়া’। এতে ১০টি গল্প স্থান পেয়েছে। গল্পের বিষয়বস্তু পুরোনো দিনের মিথ ও জিন ভূতকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।

এ ছাড়াও রয়েছে চলমান সমাজ ও সংস্কৃতির ওপর লেখা কয়েকটি অনুগল্প। দুই একটি বাদে সবগুলো চরিত্রই কাল্পনিক। পাঠক মহলে বইটি গৃহীত ও নন্দিত হলে তবেই লেখকের সার্থকতা বলে মনে করেন মানিক মুনতাসির।

বইটির প্রচ্ছদ ও ভেতরের অলংকরণ করেছেন প্রচ্ছদ শিল্পী আবুল খায়ের খান। প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশনী। বইটি পাওয়া যাবে বইমেলার ২৩৭ নং স্টলে।

বইটির ভূমিকা লিখেছেন ডিজিটাল মার্কেটিং ও চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রাফিউদ্দীন আহমেদ। লেখকের অন্য বইগুলো হলো- আত্মার মুক্তি, মুখোশের আড়ালে মুখোশ, বর্ণহীন চরিত্র ও খবরের কবর। মানিক মুনতাসির সাংবাদিকতা পেশায় রয়েছেন প্রায় ২০ বছর। স্কুল ও কলেজ জীবনে দেয়াল পত্রিকা সম্পাদনার পাশাপাশি বিভিন্ন সাময়িকীতে লিখতেন। লেখকের প্রথম বই (কবিতা) খবরের কবর প্রকাশিত ২০১৬ সালের গ্রন্থমেলায়। ছোটবেলায় দাদা ও বাবার কাছে পুঁথি পড়ার অনুপ্রেরণা থেকে লেখালেখিতে নিযুক্ত হন লেখক। তার বইগুলো পাওয়া যাচ্ছে রকমারিডটকমেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১০

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১১

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১২

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৩

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৪

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৫

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৭

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৮

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৯

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

২০
X