কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৩:০০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের ওয়েবসাইট নিরাপদ আছে : রেজিস্ট্রার জেনারেল

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল রাশেদুল হাসান। ছবি ভিডিও থেকে নেওয়া
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল রাশেদুল হাসান। ছবি ভিডিও থেকে নেওয়া

নিজেদের ওয়েবসাইট নিরাপদ আছে বলে দাবি করেছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল রাশেদুল হাসান। তবে এর থেকে আর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রেজিস্ট্রার জেনারেলের এ দাবিকে ‘তার বিষয়’ বলে মন্তব্য করেছেন।

সোমবার (১০ জুলাই) তথ্য ফাঁসের ঘটনায় রাজধানীর আইসিটি টাওয়ারে এক জরুরি সভায় আয়োজন করা হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, আইসিটি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ), বাংলাদেশ ই-গভ. কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) প্রকল্পের কর্মকর্তারাসহ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল রোববার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, সিআইআইর তালিকায় থাকা ২৭ নম্বর প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। সেই ওয়েবসাইট ভঙ্গুর এবং সেখানে কারিগরি ত্রুটি ছিল। বৈঠক শেষে তথ্য ফাঁসের ঘটনায় রেজিস্ট্রার জেনারেল রাশেদুল হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন, আমাদের ওয়েবসাইট সুরক্ষিত আছে। বাকিটা প্রতিমন্ত্রী বলবেন।

রেজিস্ট্রার জেনারেলের বক্তব্য সম্পর্কে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তিনি যদি বলেন—তার ওয়েবসাইট সুরক্ষিত আছে তাহলে সেটা তার ব্যাপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X