কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিসফেরত অসুস্থ বেলায়েত হোসেনের পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক

গ্রিসফেরত অসুস্থ বেলায়েত হোসেনের পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক। ছবি : সৌজন্য
গ্রিসফেরত অসুস্থ বেলায়েত হোসেনের পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক। ছবি : সৌজন্য

গ্রিস থেকে দেশে ফিরেছেন গুরুতর অসুস্থ বাংলাদেশি কর্মী বেলায়েত হোসেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলায়েতকে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।

এরাপর, ব্রেইন স্ট্রোকে প্যারালাইজড বেলায়েত হোসেনের পুনর্বাসন, উন্নত চিকিৎসা ও নিরাপদ আবাসনের জন্য বিমানবন্দর থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়নের কাছে হস্তান্তর করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ডেস্কের শিফট ইনচার্জ মু. আব্দুল হান্নান, প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্যরাকের অন্যান্য কর্মকর্তা, বেলায়েত হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গ্রিসে ব্রেইন স্ট্রোক করে বেলায়েতের শরীরের এক পাস সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। সেখানে চিকিৎসার ফলে কিছুটা সুস্থ হন কিন্তু প্যারলাইজড অংশ এখনও পুরোপুরি সুস্থ হয়নি।

বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারি এথেন্সের হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আজ দেশে ফেরেন বেলায়েত হোসেন। তিনি সেখানে থাকা অবস্থায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিয়েছিলেন। ফলে তিনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা পাবেন বলে জানিয়েছেন দেবব্রত ঘোষ।

পরবর্তীতে ব্র্যাকের পক্ষ থেকে ভুক্তভোগীকে দীর্ঘ মেয়াদি আবাসন চিকিৎসাসহ সার্বিক সহায়তা প্রদান করা হবে বলেও জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১০

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৩

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৪

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৫

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৬

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৭

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৮

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৯

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

২০
X