কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৭ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘ভূমি বিরোধ মোকাবিলায় আইনের শাসন বাস্তবায়ন করতে হবে’

সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ভূমি বিরোধ পরিবীক্ষণ নাগরিক প্রতিবেদন-২০২৩ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ভূমি বিরোধ পরিবীক্ষণ নাগরিক প্রতিবেদন-২০২৩ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ভূমি বিরোধ মোকাবিলায় আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। দেশে চলমান ভূমি বিরোধের ব্যাপকতার জন্য জমির রেকর্ড অব রাইটস বা খতিয়ানসংক্রান্ত জটিলতা অন্যতম প্রধান কারণ। ভূমি বিরোধের ইতিহাস অনেক পুরোনো হলেও আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে একে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ভূমি বিরোধ পরিবীক্ষণ নাগরিক প্রতিবেদন-২০২৩ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, কোনো প্রকল্প গ্রহণ করার আগে স্থানীয়দের বিশেষত ভূমি যারা ব্যবহার করছেন তাদের মতামত নিতে হবে, তার আগেই তাদের ভালোভাবে জানাতে হবে কী হতে যাচ্ছে এবং তারপর তাদের স্বাধীন মতামত নিতে হবে।

রাষ্ট্রীয় সহযোগিতায় নদী ও ভূমি দখল হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, উন্নয়নের নামে সরকার ও প্রশাসন নদী এবং প্রান্তিক জনগণের ভূমি দখল করছে।

প্যানেল আলোচনায় অংশ নেন- বাংলাদেশ মহিলা পষিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম দিনাজপুরের সিডিএ-র নির্বাহী পরিচালক শাহ ই মবিন জিননাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, এএলআরডি-র নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।

শামসুল হুদা বলেন, ভূমিকেন্দ্রিক বিরোধ সংঘাত একদিনে সমাধান হবে না। প্রান্তিক মানুষের অধিকার সুরক্ষিত করার জন্য আমাদের কাজ করতে হবে।

প্রতিবেদন উপস্থাপনে রওশন জাহান মনি বলেন, বাংলাদেশের ভূমি বিরোধের গতি, প্রকৃতি এবং প্রভাব সম্পর্কে জানার জন্য ৪টি উদ্দেশ্য নিয়ে পরিবীক্ষণ প্রতিবেদন প্রণীত হয়েছে। সরকারি পর্যায়ে থেকে তথ্য আদান-প্রদান এবং তথ্যের সত্যতা যাচাই করা কিছুটা সমস্যা। ৬টি মামলা নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এখানে মামলার দীর্ঘসূত্রতা এবং ব্যয়বহুলতার তথ্য উঠে এসেছে। এতে ন্যায়বিচার পাওয়া অনেক কঠিনতর হয়ে উঠেছে। তার পেছনে কারণ হিসেবে দেখা যায়, অপরিকল্পিত নগরায়ণ এবং পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যকর অনুপস্থিতি।

ডা. ফওজিয়া মোসলেম বলেন, ভূমিতে নারীর অধিকার নেই। কৃষিতে নারীর অবদান অনেক বেশি থাকলেও তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। কৃষির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তার মূল্যায়ন হয় না। নারীর ঐক্যবদ্ধ আন্দোলন নষ্ট হচ্ছে ধর্মীয় উত্তরাধিকার আইনের কারণে। নারীর সম্পত্তিতে যতটুকু অধিকার আছে সেটাও গুরুত্ব দেওয়া হচ্ছে না। সুতরাং দুর্নীতি ও সুশাসনের অভাবের কারণে নারীর ভূমি কেন্দ্রিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সে দিকে অবশ্যই লক্ষ দিতে হবে।

মুক্ত আলোচনায় অংশ নেন নাসিরুদ্দিন ময়নুল, আব্দুর রউফ, অজয় এ মৃ, পটুয়াখালীর গলাচিপার সকিনা বেগম, রফিকুল আলম, ভোলার চরমুজিবনগড়, চরভ্যাশনের বাচ্চু আলম, গোবিন্দগঞ্জ, গাইবান্ধার ফিলিমন বাস্কে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X