মো. জাফর আলী, ঢাবি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিকেল হতে না হতেই শহীদ মিনারে জুতা পায়ে দর্শনার্থীরা

শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে দর্শনার্থীরা। ছবি : কালবেলা
শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে দর্শনার্থীরা। ছবি : কালবেলা

ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর থেকে দুপুর পর্যন্ত শহীদদের সম্মানে শৃঙ্খলা মেনে শহীদ মিনারের মূল বেদীতে প্রবেশ করলেও বিকেল হতে না হতেই জুতা নিয়ে হাটাহাটি শুরু করেছেন অনেকেই।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, শহীদদের স্মরণে নির্মিত এই স্থাপত্যের মূল বেদীতে জুতা পায়ে ওঠার নিয়ম না থাকলেও হরহামেশাই জুতা পরে হাটছেন, ঘুরছেন এবং ছবি তুলছেন অনেকেই।

এ প্রসঙ্গে জুতা নিয়ে প্রবেশ করা একজনকে জিজ্ঞেস করলে বলেন, ভাই, ছবি তুলেই নিচে নেমে যাব। বেশিক্ষণ থাকব না। জুতার ফিতা খুলতে একটু ঝামেলা, এ জন্য সাইডে দাড়িয়ে কয়েকটা ছবি তুলব ভাবছিলাম।

বেদীতে জুতা পরে ঘোরাঘুরি করা আরেকজন বলেন, জুতা নিয়ে এখানে আসা আসলে ঠিক হয়নি। এরপর থেকে আর এরকম হবে না বলে আশা করি।

এ ছাড়া, কয়েকজনকে মূলবেদীতে জুতা পায়ে উঠার কারণ জিজ্ঞেস করলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির যুগ্ম-সমন্বয়কারী ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, এটা (জুতা নিয়ে বেদীতে উঠা) আসলে একটা বিশাল মর্ম বেদনার কারণ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা নিজেদের অস্তিত্বকে খুঁজে পাই। সেটারই প্রতীক হচ্ছে আমাদের এই শহীদ মিনার ও এই চত্ত্বর। এটা আমাদের জন্য একটি পবিত্র স্থান। এজন্য এখানে জুতা পায়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ তো বটেই কোনো অবস্থাতেই এটা করা উচিত নয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে এ ধরনের গর্হিত কাজ কখনো গ্রহণযোগ্য হতে পারেনা।

তিনি আরও বলেন, এখানে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট, বিএনসিসি এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ নানা ধরনের মনিটরিং বডির মাধ্যমে মনিটরিং করা হয়। তবে, অনেক সময় দেখা যায়, এখানে এত বেশি জনস্রোত থাকে যে, তাদেরকে নিষেধ করা হলেও মাঝেমধ্যে নিয়ন্ত্রণহীন হয়ে যায় পরিবেশ। কিন্তু, এ বিষয়টাকে অবশ্যই আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X