কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন আবুল মোমেন 

শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন আবুল মোমেন। ছবি : কালবেলা
শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন আবুল মোমেন। ছবি : কালবেলা

শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন কবি ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়।

এসময় আবুল মোমেনের হাতে ১ লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, দৈনিক যুগান্তের সম্পাদক সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান, শাহ আলমগীরের সহধর্মিণী ফৌজিয়া বেগম মায়া এবং বিজেসির সদস্যসচিব শাকিল আহমেদ ও ট্রাস্টি রাশেদ আহমেদ।

অনুষ্ঠানে প্রয়াত শাহ আলমগীরের স্মৃতিচারণা করে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মানবকল্যাণে নিয়োজিত যে পেশা, সেটি সাংবাদিকতা। তার দিকপাল ছিলেন প্রয়াত শাহ আলমগীর। তিনি সাংবাদিকতাকে একাডেমিকে রূপ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘শাহ আলমগীরের মতো মানুষের নামে যে গুণী সাংবাদিকদের আমরা সম্মানিত করতে চেষ্টা করছি। তার ধারাবাহিকতায় আজ একজন সম্পাদক আবুল মোমেন পেয়েছেন। তিনি আমাদের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবেন।

মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘শাহ আলমগীর ছিলেন আপসহীন সাংবাদিক। তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা দ্বিতীয় অ্যাওয়ার্ডটি এমন একজন ব্যক্তিকে দিতে পেরেছি, যিনি কর্মে গুণে বিবেচিত হয়েছেন এই অ্যাওয়ার্ডের জন্য। শাহ আলমগীরের প্রতিচ্ছবি তার মধ্যে রয়েছে।’

শাহ আলমগীরের স্ত্রী ফৌজিয়া মায়া বলেন, যাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, তিনি যোগ্য মানুষ। তিনি নিয়মিত লিখেছেন সমাজের মানুষের জন্য আর যারা সমাজের মানুষকে নিয়ে চিন্তা করে আমাদেরও উচিত তাদের জন্য কিছু করা।

এসময় সাংবাদিক আবুল মোমেন বলেন, এই পুরস্কার আমাকে আরও বেশি দায়বদ্ধ করল সাংবাদিকতা পেশা ও এই সমাজের কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X