সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের কন্টেইনার ড্রপ অনুশীলন

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স ও বাংলাদেশ বিমান বাহিনীর কন্টেইনার ড্রপ অনুশীলন সম্পন্ন হয়েছে। ছবি : আইএসপিআর
বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের কন্টেইনার ড্রপ অনুশীলন

বাংলাদেশ বিমানবাহিনীর ব্যবস্থাপনায় ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪' শীর্ষক যৌথ অনুশীলনের অংশ হিসেবে রোববার (২৫ ফেব্রুয়ারি) প্যাসিফিক এয়ার ফোর্স ও বাংলাদেশ বিমান বাহিনীর ২টি সি-১৩০জে বিমান থেকে সিলেট ক্যান্টনমেন্টের নিকটে কন্টেইনার ড্রপ (CDS) অনুশীলন সম্পন্ন হয়।

বাংলাদেশ বিমানবাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত ১০ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ শীর্ষক যৌথ অনুশীলনটি গত ১৯ ফেব্রুয়ারি (সোমবার) বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে শুরু হয়।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত এই যৌথ মহড়া বাংলাদেশ বিমানবাহিনীসহ সশস্ত্র বাহিনীর অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করবে। মহড়াটি উভয় দেশের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যুদ্ধ/ দুর্যোগকালীন যোদ্ধাদের রণক্ষেত্রে অবতরণ ও ত্রাণ/উদ্ধার সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে। বাংলাদেশ সমুদ্র নিকটবর্তী ও নদীমাতৃক দেশ হওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের জন্য প্রতি বছর বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের দুর্যোগকালীন ত্রাণ/উদ্ধার সামগ্রী দ্রুততম সময়ে দুর্যোগকবলিত এলাকায় পৌঁছানোর প্রয়োজন পড়ে। সে সময় দুর্যোগকবলিত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানসমূহ ব্যবহৃত হয়।

‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ মহড়ায় আপদকালীন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি যুদ্ধ ও শান্তিকালীন সময়ে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশে বিভিন্ন ধরনের অনুশীলন করার পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি রোববার প্যাসিফিক এয়ার ফোর্স ও বাংলাদেশ বিমানবাহিনীর ২টি সি-১৩০জে বিমান থেকে সিলেট ক্যান্টনমেন্টের নিকটে কন্টেইনার ড্রপ অনুশীলন সম্পন্ন হয়। ওই অনুশীলন দুর্যোগকবলিত এলাকায় প্রচুর পরিমাণ ত্রাণ/উদ্ধার সামগ্রী দ্রুততম সময়ে আকাশ পথে নিরাপদভাবে পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশ বিমানবাহিনীর সামর্থ্য বহুলাংশে বৃদ্ধি করবে। উভয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ মহড়াটি উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দুর্যোগ মোকাবিলার সামর্থ্য বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১০

স্পেনের গোল কেন বাতিল হলো!

১১

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১২

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৩

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৪

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৫

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৬

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৭

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৮

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৯

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

২০
X