কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১০:২২ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ
মশক নিধন অভিযান

ঢাকার দুই সিটিতে ১৬ লাখ টাকা জরিমানা

এডিস মশার লার্ভা পরীক্ষা করছেন মশক নিধন কর্মকর্তারা। ছবি: কালবেলা
এডিস মশার লার্ভা পরীক্ষা করছেন মশক নিধন কর্মকর্তারা। ছবি: কালবেলা

ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় দুই সিটি করপোরেশনের এডিস মশক নিধন অভিযানে বিভিন্ন ভবনে লার্ভা পাওয়ায় ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সাড়ে ১২ লাখ টাকা জরিমানা আদায় করেছে আর দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আদায় করেছে ৩ লাখ ৭৩ হাজার টাকা।

দুই সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, অফিস ভবনে যাচ্ছে। যেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, সেখানে জরিমানা করা হচ্ছে।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় গত শনিবার (৮ জুলাই) থেকে মাসব্যাপী অভিযান শুরু করে ডিএনসিসি। প্রথম দিন ১৪ লাখ ৮৫ হাজার টাকা, দ্বিতীয় দিন ৬ লাখ টাকা, তৃতীয় দিন ২৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১১ জুলাই) অভিযানের চতুর্থ দিনে এডিসের লার্ভা পাওয়ায় ২১টি মামলায় ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএনসিসির অঞ্চল-৩ এর খিলগাঁও তালতলা এলাকায় অভিযানে বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ফাঁকা প্লটে এডিস মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অঞ্চল-১ ও ৭ এর আওতাধীন উত্তরা এলাকায় অভিযানে ৪টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৪টি মামলায় ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অঞ্চল-২ এ ২ লাখ ২০ হাজার টাকা, অঞ্চল-৫ এ ১ লাখ ৭৫ হাজার টাকা, অঞ্চল-০৪ এ ১ লাখ ৫০ হাজার টাকা, অঞ্চল-৬ এ ৮৫ হাজার টাকা, অঞ্চল-৯ এ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ধানমন্ডি ১৫/এ, দেওয়ানবাগ, মায়াকানন, নবাবগঞ্জ, জিন্দাবাহার প্রথম লেন, বংশাল, অভয় দাস লেন, আর কে মিশন রোড, মান্ডা, উত্তর যাত্রাবাড়ী ও দক্ষিণ ধনিয়া এলাকায় ৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ধানমন্ডি ১৫/এ এলাকায় আনোয়ার ল্যান্ডমার্ক কর্তৃক নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-৯ এ উত্তর যাত্রাবাড়ী এলাকায় ৪৮টি বাড়ি ও স্থাপনায় অভিযানে মাত্র ১টিতে মশার লার্ভা পাওয়া যায়। ওই ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, এদিন সর্বমোট ২৬৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৬ মামলায় সর্বমোট ৩ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার শিক্ষা প্তিষ্ঠানগুলোতে ‘বিশেষ চিরুনি অভিযান’ পরিচালনা হচ্ছে বলে জানানো হয়েছে। জনসংযোগ কর্মকর্তা জানান, অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজন বোধে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। এরপর সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকগণ অংশগ্রহণ করছেন এবং শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X