কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত
খেলাফত মজলিসের লোগো। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গত ৪ মাস ধরে চলা ইসরায়েলি নৃসংসতা ও বর্বরতা বন্ধে আন্তর্জাতিক মহলকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে গভীর উদ্বেগের সঙ্গে নেতারা বলেন, অর্ধশতাব্দীরও বেশি কাল ধরে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর অকথ্য নির্যাতন, গণহত্যা চালিয়ে যাচ্ছে। গত ৮ অক্টোবর ২০২৩ এর পর থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় এই পর্যন্ত ৩০ হাজারের বেশি মুসলিমকে হত্যা করা হয়েছে, যাদের দুই তৃতীয়াংশ হচ্ছে নারী ও শিশু। ৭০ হাজারের বেশি মানুষকে আহত করা হয়েছে। গাজার ৭০ ভাগ অর্থাৎ ৪ লক্ষাধিক বিল্ডিং আজ বিধ্বস্ত। ৮৫ ভাগ লোক আজ বাস্তুচ্যুত। খাদ্য, পানীয় ও চিকিৎসার অভাবে বিপর্যস্ত আজ গাজাবাসী। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও বর্বর ইসরায়েলি বাহিনী বিমান হামলা বন্ধ রাখেনি। প্রতিনিয়ত হামলা চালিয়ে শরণার্থী শিবিরেও সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। মানবাধিকার ও আন্তর্জাতিক যুদ্ধনীতিকে বৃদ্ধাঙুলি দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা কিছু শক্তি অবৈধ রাষ্ট্র ইসরাইলকে অব্যাহত মদদ জুগিয়ে যাচ্ছে।

তারা বলেন, গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত গাজায় যুদ্ধবিরতির এক প্রস্তাবে ভেটো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মানবতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের জন্য আরব লিগ, ওআইসি, জাতিসংঘসহ সব আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

গতকাল সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, বায়তুলমাল সম্পাদক আলহাজ আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুববিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জহিরুল ইসলাম, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাজি নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X