কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১০:১৬ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

লিপ ইয়ারের অফারে খেতে গিয়ে প্রাণ গেল তাদের

অগ্নিকাণ্ডে পোড়া ভবন। ছবি : সংগৃহীত
অগ্নিকাণ্ডে পোড়া ভবন। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার ভয়াবহ আরেকটি ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। এ দিন রাজধানী ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। দিনটি ছিল ২৯ ফেব্রুয়ারি। এ দিনটিকে লিপ ইয়ার বলা হয়। আর লিপ ইয়ারের অফার খেতে গিয়েই প্রাণ গেল তাদের।

জানা গেছে, আগুন লাগা ভবনটিতে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল। ওই রাতে ভবনটিতে অফারের ছড়াছড়ি চলছিল। আর এ অফারের জন্য বাড়তি ভিড়ও ছিল ভবনটিতে। আর সে সময়ে অগ্নিকাণ্ড ঘটে।

ভবনটিতে রেস্টুরেন্ট ছাড়াও ছিল কাপড়ের দোকানসহ নানা ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান। তবে লিপ ইয়ার উপলক্ষে রেস্টুরেন্টগুলোয় বিশেষ অফার চলছিল। এ অফারে আকৃষ্ট হয়ে পরিবার-স্বজনদের নিয়ে সেখানে গিয়েছিলেন অনেকে।এর মধ্যে আগুন লাগায় সেখানেই মারা যান অনেকে। লিপ ইয়ারের অফার খেতে গিয়েই করুণ পরিণতি হলো তাদের।

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া চারজনের মরদেহ শনাক্তের খবর পাওয়া গেছে। স্বজনদের খোঁজে ছোটাছুটি করছেন পরিবারের সদস্যরা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ৪২ জনকে। তাদের মধ্যে চার শিশু ও ২১ নারী ছিলেন। বাকিরা পুরুষ। এ ছাড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X