কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৪:৫৩ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ
বেইলি রোডে অগ্নিকাণ্ড

ভিকারুননিসারই শিক্ষক-ছাত্রীসহ নিহত পাঁচ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ছবি : সংগৃহীত
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ছবি : সংগৃহীত

বেইলি রোডের অগ্নিকাণ্ডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক, একজন ছাত্রী ও সাবেক তিন ছাত্রী মারা গেছেন।

শুক্রবার (১ মার্চ) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পাঁচজনের মধ্যে রয়েছেন ভিকারুননিসার মূল প্রভাতি (৭ম-১০ম) শাখার জ্যেষ্ঠ শিক্ষক লুৎফুন নাহার করিম (লাকী), এ শিক্ষকের মেয়ে প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী জান্নাতিন তাজরী, প্রতিষ্ঠানটির ছাত্রী সাদিয়া আফরিনের বড় বোন ও সাবেক ছাত্রী ফওজিয়া আফরিন (মালয়েশিয়ায় পড়াশোনা করছেন, মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল শনিবার), সাবেক ভিএনসিয়ান ও বর্তমান বুয়েটিয়ান লামিশা ইসলাম এবং বর্তমান ছাত্রী মূল প্রভাতী শাখার অষ্টম শ্রেণি ক শাখার সাদিয়া আফরিন আলিশা।

এ ঘটনায় শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১০

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১১

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১২

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৩

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৪

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৫

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১৭

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১৮

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৯

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

২০
X